সাতক্ষীরায় ৮০ ও ৯০ দশকের ছাত্রনেতাদের মিলনমেলা : সকল অপশক্তি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার প্রত্যয়
এসএম নাহিদ হাসান: ‘দালাল, হাইব্রিড, দুর্নীতিবাজ হঠাও, সাতক্ষীরা আওয়ামী লীগ বাঁচাও’ এ স্লোগানকে সামনে রেখে সকল অপশক্তি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রলীগের ৮০ ও ৯০ দশকের ছাত্রনেতাদের কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের তুফান কনভেনশন সেন্টার এ উপলক্ষ্যে সাবেক ছাত্রনেতাদের মিলন মেলায় পরিণত হয়।
সকাল থেকেই জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রনেতারা কনভেনশনে আসেন। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্রনেতাদের সমন্বয় কমিটির আহবায়ক শেখ সাহিদউদ্দীনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান জেলা আ’লীগের উপ দপ্তর সম্পাদক জে এম ফাত্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মোজাহার হোসেন কান্টু, নূরুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, অ্যাডভোকেট ওসমান গনি, অ্যাডভোকেট অনিত মুখার্জী, ফিরোজ আহম্মেদ স্বপন, ডা. মনোয়ার হোসেন, আমিনুল ইসলাম লাল্টু, সাঈদ মেহেদী, আতাউল হক দোলন, মাহমুদ আলী সুমন, অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান, এজাজ আহমেদ স্বপন, মীর মাহমুদ আলী আবীর, কাজী আক্তার হোসেন, সম মোরশেদ, মীর মোস্তাক আলী, বিদার হোসেন বাবলু, মীর মাসুদ আলী সুবীর, জ্যোৎনা আরা, শেখ রফিকুল ইসলাম রানা, নজরুল ইসলাম, শফিউদ্দিন সফি, সেলিম রেজা সবুজ, নজরুল ইসলাম হাবলু, সুশান্ত, সৈয়দ মহিউদ্দিন হাশেমী, কাজী ইকবাল হাসান, খন্দকার আনিসুর রহমান, এড.তামিম আহম্মেদ সোহাগ, এডভোকেট ফারুক হোসেন, তৌহিদ হাসান, মীর আশরাফ আলী বাবু,সালাহউদ্দিন আল আজাদ, নাজমুন আসিফ মুন্নি, আমজাদ হোসেন, আয়শা সিদ্দিকা, ঢালী শামসুল ইসলাম, শেখ আমিনুর রহমান কাজল প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির সেই সোনালী দিনের স্মৃতিচারণ করেন। এছাড়া বর্তমান সময়ে ছাত্র রাজনীতির বাস্তব চিত্র তুলে ধরেন। আগামী সংসদ নির্বাচনে ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্রনেতারা শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে কিভাবে নৌকার বিজয় নিশ্চিত করবে সে বিষয়ে আলোকপাত করেন। একই সাথে বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকা- তৃণমূলে পৌঁছে দেয়ার জন্য সাবেক ছাত্রলীগ নেতাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।
বক্তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেন জামাত শিবির মৌলবাদী গোষ্ঠী যেন মাথা চাড়া দিয়ে ২০১৪ সালের মত দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সাবেক ছাত্রনেতাদের সজাগ থাকার আহবান জানান।
কনভেনশনে বন্ধুবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে সাবেক ছাত্র নেতাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে সভার শুরুতে প্রয়াত সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের স্মরণ করা হয়।
সভা শেষে সাবেক ছাত্রনেতাদের সমন্বয় পরিষদের আহবায়ক শেখ সাহীদ উদ্দিন একটি ঘোষণা পত্র পাঠ করেন। ঘোষণা পত্রে বলা হয়, ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্রনেতাদের সমন্বয় কমিটি জেলার প্রতিটি উপজেলায় কমিটি করবে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে তৃণমূলে পৌঁছে দিতে এ কমিটি নিরলস কাজ করে যাবে। এতে আরো বলা হয়, এ কমিটির মাধ্যমে বিভিন্ন এলাকায় উগ্র মৌলবাদ, জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে। দলীয় সভানেত্রী কর্তৃক ঘোষিত যেকোন কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করে উন্নয়ন ও অগ্রযাত্রা জনসম্মুখে প্রচার করা হবে।

Leave a Reply