ঢাকাThursday , 1 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সপ্তাব্যাপি মাক্স বিতরণ কার্যক্রম শুরু করলো চিল্ড্রেন রাইটস


July 1, 2021 9:44 pm
Link Copied!

ডেক্স রিপোর্ট: সাতক্ষীরায় করোনকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচলে সহযোগিতা করতে সপ্তাহ ব্যাপি বিনামূল্যে মাক্স বিতরণ কর্মসূচী “হ্যালো মাক্স” এর উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবামুলক সংগঠন চিল্ড্রেন রাইটস’র উদ্যোগে বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ফাহিম শাহরিয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাক্স বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি।

এসময় উপস্থিত ছিলেন, ভয়েস অফ সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান, বেসরকারি ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি মো: কামরুজ্জামান রাসেল, বিশিষ্ট ব্যবসায়ি জুনাইদ হোসেন বাইরোন, চিন্ড্রেন রাইটসের সকল সদস্যবৃন্দ ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। এক্স-স্টুডেন্ট অ্যাসেসিয়েশন অফ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় ‘চিল্ড্রেন রাইটস’র সদস্যরা জনস্বাস্থ্যে সপ্তাব্যাপি দশহাজার মাক্স বিতরণ করবেন বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ফাহিম শাহরিয়ার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।