ঢাকাWednesday , 30 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অক্সিজেন সংকটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ করোনা রোগী মৃত্যুর অভিযোগ

admin ঢাকা
আপডেট: 30 June 2021, 23:13

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সংকটে ছয় জন করোনা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৩০জুন) সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালে অক্সিজেন সংকটের এ ঘটনা ঘটে বলে অভিযোগ রোগীর স্বজনদের। সন্ধ্যা থেকে রাত ৮ টার মধ্যে শ্বাস কস্টে ছয় রুগীর মৃত্যু হয়।
সাতক্ষীরা শহরতলীর কুকরালী গ্রামের মো: আব্দুল হাসিব জানান, করোনায় আক্রন্ত হয়ে তার চাচী নাজমা খাতুন (৪৮) মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। মাগরিবের আযানের পর থেকে আইসিইউতে অক্সিজেন সংকট শুরু হয়। অক্সিজেনের অভাবে তার চাচীর মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এছাড়া হাসপাতালে প্রতিটি রুগীই প্রচন্ড কস্ট পাচ্ছে। অক্সিজেনের অভাবে এক ঘন্টা ১৫ মিনিটের মধ্যে তার সামনে ছয় জন রুগীর মৃত্যু হয়েছে। প্রতাক্ষদর্শী কলারোয়ার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, তার স্ত্রী করোনা উপসর্গ নিয়ে সিসিইউতে ভর্তি আছেন। তার সামনে অক্সিজেন সংকটে দুই জন রুগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের কর্তব্যরাত নার্সরা অক্সিজেন সরবারাহ না থাকার কথা বলাবলি করলে হাসপাতাল জুড়েই আতংক ছড়িয়ে পড়ে রুগীর স্বজনদের মধ্যে। এসময় তিনি বিষয়টি সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্যকে অবহিত করেন।
রাত ৮ টায় সামেক হাসপাতালে ভিতরে যাওয়ার চেস্টা করলে সংবাদিকদের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি।
তবে হাসপাতালের বাইরে থেকে অক্সিজেন সংকটে আশাশুনির আব্দুল হামিদ (৭৫) কালিগঞ্জের আকরাম হোসেন (৩৭) ও শহরতলীর ইটাগাছার খায়রুন নেছা (৪০) মৃত্যু বরণ করেন। অন্যদের নাম ঠিকানা জানা যায়নি। হাসপাতালের বারান্দায় অবস্থান করা রুগীর স্বজনরা জানায়, হাসপাতালে অক্সিজেন সংকটের কথা জানতে পেরে তারা হাসপাতালে ছুটে এসেছেন।
এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত ই খোদা জানান, বিকেলে হঠাৎ করে সেন্টাল অক্সিজেন লাইনের প্রেসার কমে যায়। সন্ধ্যা ৭ টার পর অক্সিজেনের গাড়ি এসে পৌঁছায়। এখন সবকিছু ঠিকঠাক চলছে। রাতে অক্সিজেন প্লান্টে নতুন করে ১৪ হাজার লিটার অক্সিজেন ঢুকানো হয়েছে। এখন অক্সিজেন মজুদ রয়েছে।
অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মৃত্যুর বিষয়টি জানা নেই। প্রতিদিন সকাল ৮ টার পর মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৮টার পরে মৃত্যুর আপডেট তথ্য জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *