আশাশুনিতে মাদক ব্যবসায়ী আটক
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে বুধবার (৩০ জুন) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। আশাশুনি থানার ওসি গোলাম কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমানের নেতৃত্বে এএসআই সাইফুল ইসলাম অভিযান চালিয়ে বালিয়াপুর গ্রামের মৃত জামাল উদ্দিন মোল্যার পুত্র আবু হাসান মোল্যাকে (৫০) ১০০ গ্রাম গাঁজাসহ বালিয়াপুর (মধ্যপাড়া) আঃ বারি মাস্টারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করেন। এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০(৬)২০২১ নং মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply