ঢাকাSaturday , 29 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমারকে আমরা ৯২’র বিদায় সংবর্ধনা

admin
September 29, 2018 9:54 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমারের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে সাতক্ষীরা শহরের লেকভিউতে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
আমরা ৯২, সাতক্ষীরার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিনহাজ আমিনুর রহমান সোহেল। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার।
তিনি তার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সংবর্ধনায় আজ আমি গর্বিত। তোমরা অনেকেই আজ নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। এর চেয়ে গর্বের আমার জন্য আর কি হতে পারে।
বিশ্বাস সুদেব কুমার বলেন, তোমরা তোমাদের নিজ নিজ অবস্থান থেকে সাতক্ষীরার উন্নয়নে অবদান রাখবে। মেহনতি মানুষের পাশে দাঁড়াবে। তাহলেই তোমরা অন্যদের অনুকরণীয় দৃষ্টান্ত হবে। সংবর্ধিত অতিথির সহধর্মিনী সহকারী অধ্যাপক ভারতেশ্বরী বিশ্বাসও বক্তব্য দেন।
সহকারী অধ্যাপক তপন কুমার শীলের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, আমরা ৯২, সাতক্ষীরার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর জামিরুল হক, ব্যাংকার আসাদুজ্জামান গোলদার, শিক্ষা অফিসার মোহাম্মাদ আনিছুর রহমান, ভূমি কর্মকর্তা আব্দুল আজিজ, ব্যবসায়ী মো. কবির, কামরুল ইসলাম, আতিক শিমুল, মোস্তাক আহম্মদ, মোহাম্মদ আরিফ, আব্দুল আজিজ, তমাল মিত্র, ঝন্টু, পলাশ, মো. ফখরুল ইসলাম প্রমুখ। এর আগে অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমারকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া একটি হাত ঘড়িও উপহার দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।