ঢাকাWednesday , 30 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ২ ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের দেহে করোনা শনাক্ত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 June 2021, 22:26

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ২ ব্যাংক কর্মকর্তাসহ আরও ৩ জনের পজেটিভ রিপোর্ট এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, বুধবার (৩০ জুন) উপজেলায় ৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তারা হলেন, আশাশুনি কৃষি ব্যাংকের ম্যানেজার আসাদুজ্জামান (৫০), আশাশুনি সোনালী ব্যাংকের কর্মকর্তা মিথুন কুমার (৩০) ও বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামের খোদেজা খাতুন (৪০)। এনিয়ে আশাশুনি উপজেলায় ১৮৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

যার মধ্যে ৪১ জন গত বছরের এবং ১৪৮ জন চলতি ২য় ঢেউয়ে সংক্রমিত হয়েছে। আশাশুনি উপজেলায় সর্বমোট ১৮৯ জন সংক্রমিতদের মধ্যে সবচেয়ে বেশী সংক্রমিত হয়েছে শোভনালী ইউনিয়নে এবং পরবর্তীতে আছে আশাশুনি সদর ইউনিয়ন।

ইউনিয়ন ওয়ারী করোনা আক্রান্তের হিসেব নি¤েœ দেওয়া হলো ঃ শোভনালী ইউনিয়নে ৪১ জন, আশাশুনি সদরে ৪০ জন, বুধহাটা ইউনিয়নে ৩২ জন, কুল্যা ইউনিয়নে ৮ জন, দরগাহপুর ইউনিয়নে ৩ জন, বড়দল ইউনিয়নে ৫ জন, শ্রীউলা ইউনিয়নে ৬ জন, খাজরা ইউনিয়নে ২ জন, আনুলিয়া ইউনিয়নে ১ জন, প্রতাপনগর ইউনিয়নে ৬ জন ও কাদাকাটি ইউনিয়নে ৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *