ঢাকাSaturday , 29 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় শিল্পী ঐক্যজোটের অফিস উদ্ধোধন

admin ঢাকা
আপডেট: 29 September 2018, 21:46

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় শিল্পী ঐক্যজোটের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুবর্ণাবাদ বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন অফিসের উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি)।
অনুষ্ঠানে রাধাপদ মহলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও টিভি নাট্য পরিচালক জি.এম সৈকত।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র গাতিদার, দেবহাটা শিল্পী ঐক্যজোটের সদস্য সচিব অভিনেতা নিলয় আহম্মেদ, যুগ্ম আহবায়ক কুশল ম-ল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য অচ্যিন্ত ম-ল, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রশিদ ইসলাম, পারুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সদস্য পঙ্কজ হালদার, সঞ্জয় সরকার, নির্মাই, সাইফুল, প্রশান্ত ম-ল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিলীপ ম-ল। শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অফিসের উদ্ধোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *