ঢাকাWednesday , 30 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীফলকাটি গ্রামে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 June 2021, 22:05

আবুবকর সিদ্দিক ( মিলু) মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে পারিবারিক কলহে নিজ গৃহে আড়ার সাথে গলায় রশি দিয়ে সায়রা বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১টার দিকে সবার অজান্তে ওই নারী আত্মহত্যা করে। সে দক্ষিণ শ্রীফলকাটি গ্রামের মোঃ আব্দুল মাজেদ বাউলিয়ার স্ত্রী।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, স্থানীয় ভাবে খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক এস আই মনিরুজ্জামান ঘটনাস্থল থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মৃত সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *