ঢাকাWednesday , 30 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 June 2021, 21:57

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ৬শ’২৫ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার চাম্পাফুল এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে মাদক স¤্রাট মকবুল গাজী (৬০) ও তার স্ত্রী নাসিমা খাতুন (৪০)।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার উজিরপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

ওই সময়ে ব্যবসায়ী মকবুল গাজীর বাড়িতে অভিযান চালিয়ে ৬শ’২৫ গ্রাম গাঁজাসহ মাদক স¤্রাট মকবুল ও তার স্ত্রী নাসিমাকে আটক করা হয়। আসামিদেরকে বুধবার (৩০ জুন) বেলা ১২ টার দিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *