ঢাকাMonday , 28 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মতুয়া সংঘের কমিটি গঠন


June 28, 2021 10:17 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির শ্রীউলা ইউনিয়নে মতুয়া সংঘের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৮ জুন) বিকালে নাকতাড়া হরি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে মতুয়া সংঘ শ্রীউলা ইউনিয়ন কমিটি গঠন কল্পে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।

পবণ স্বর্ণকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল। সভায় মতুয়া সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবণ স্বর্ণকারকে সভাপতি, রামপদ সরকারকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট মতুয়া সংঘ শ্রীউলা ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।