আশাশুনিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জরিমানা
নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে ২০১৮ এর আইনের ২৪ ধারায় ৪টি মামলায় চার জনকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২৮ জুন) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ আদালত পরিচালনা করেন।
এ সময় স্বাস্থ্য বিধি অমান্য করায় বামনডাঙ্গা গ্রামের নিরঞ্জন ঢালীর ছেলে প্রমোদ ঢালিকে ৫০০ টাকা, আরশাদ আলীর ছেলে খাঁন বাহাদুরকে ২০০ টাকা, তুয়ারডাঙ্গা গ্রামের রজব আলী গাজীর ছেলে কাসেম গাজীকে ৫০০ টাকা, গোয়ালডাঙ্গা গ্রামে সুনীল কুমারের ছেলে সঞ্জিত কুমারকে ২০০ টাকা জরিমানা করা হয়। এসময় স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য জনসাধারণকে সচেনতন করা হয়।

Leave a Reply