ঢাকাMonday , 28 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে সৎ বাবা আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 June 2021, 22:11

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে সৎ বাবা আব্দুল আলিমকে (৩৬) আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুন) সকাল ১১ টার দিকে থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার রায়পুর বাজার এলাকা থেকে তাকে আটক করে। থানা ও এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর এলাকার খোরশেদ আলীর ছেলে মোটরসাইকেল শ্রমিক আব্দুল আলিমের সাথে নির্যাতিতা কিশোরীর মায়ের বিয়ে হয়।

বিয়ের পর থেকে সৎ বাবা ওই কিশোরীর দিকে কু-দৃষ্টিসহ যখন তখন গায়ে হাত দিতো এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেত। গত ৩০ মে বিকেলে ওই কিশোরীকে জামা কাপড় কিনে দেওয়ায় কথা বলে মোটরসাইকেলে করে উপজেলার কৃষ্ণনগর এলাকার নেংগী গ্রামের জনৈক হাফিজুলের বাড়িতে নিয়ে যায়। এরপর ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি গোপন না রাখলে ওই কিশোরীকে হত্যা করবে বলে হুমকি দেন অভিযুক্ত আলিম।

পরবর্তীতে নির্যাতিতা ওই কিশোরী পরিবারের অন্য সদস্যদের সাথে আলোচনা করে নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার (২৮ জুন) সকাল ১১ টার দিকে আসামিকে আটক করা হয় এবং বেলা দেড়টার দিকে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আসামি প্রাথমিক পর্যায়ে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *