ঢাকাMonday , 28 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গাঁজাসহ ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 June 2021, 22:07

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৪শ’ গ্রাম গাঁজাসহ শামিম হোসেন (২০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর এলাকার আয়ূব আলীর ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উপ-পরিদর্শক হাসানুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা শ্রীরামপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

ওই সময়ে ৪শ’ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী শামিমকে আটক করা হয়। আসামিকে সোমবার (২৮ জুন) বেলা দেড়টার দিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *