ঢাকাMonday , 28 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা সীমান্তে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 June 2021, 21:57

দেবহাটা ব্যুরো: দেবহাটা সীমান্তের ইছামতি নদীর ভাতশালা এলাকা থেকে হাত, পা ও গলা কাটা এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে দেবহাটা থানা পুলিশ। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরার মর্গে প্রেরন করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সোমবার (২৮ জুন, ২১ ইং) দুপুর ১ টার দিকে স্থানীয়রা ইছামতি নদীর ভাতশালা এলাকায় নদীর তীরে এক অজ্ঞাত মহিলার লাশ ভাসতে দেখে। পরে দেবহাটা থানা পুলিশকে জানালে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে হাত, পা ও গলাবিহীন এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা মহিলাটির আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। সম্ভবত ভারত সীমান্তের কোন করোনা আক্রান্ত মৃত মহিলাকে হাত, পা ও গলা কেটে ইছামতি নদীতে ফেলে দেয়া হয়েছে। পরে ভাসতে ভাসতে লাশটি বাংলাদেশ সীমান্তে এসে পড়েছে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে। ওসি (তদন্ত) ফরিদ আহমেদ জানান, অজ্ঞাত মহিলারটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। তবে মাথাবিহীন থাকার কারণে তার বয়স বোঝা যাচ্ছে না। ময়না তদন্ত রিপোর্ট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *