ঢাকাMonday , 28 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু কর্নার স্থাপন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 June 2021, 21:54

কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে। সোমবার (২৮জুন) সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সব সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা মো: ওয়ালিদ হোসাইন, শিক্ষক মিজানুর রহমান, হাফেজ মাওলানা আ: সাত্তার, কমলেন্দু দাস, নজরুল ইসলাম, মো: মোক্তার আলী, সুবর্ণা চক্রবর্তী ও সাইদুজ্জামান সাদেক প্রমুখ।

সুপার মাওলানা মো: ওয়ালিদ হোসাইন বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ‘বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত ছবিগুলোর মাধ্যমে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মজীবনের সার্বিক চিত্র ফুটে উঠেছে, যা আজকের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছি। সেই সঙ্গে আমি আশা প্রকাশ করছি, বন্ধুপ্রতিম বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক অটুট থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *