ঢাকাMonday , 28 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 June 2021, 21:46

শোভনালী (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির বাঁকড়ায় নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে রাকিবুল হাসান খোকা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুন) বিকালে শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামে শিশুটির নানা লতিফ সরদারের বাড়ীতে এ ঘটনাটি ঘটে। সে কালিগঞ্জের ইন্দ্রনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে খোকা মায়ের সাথে আশাশুনির বাঁকড়ায় নানা বাড়ীতে বেড়াতে আসে।

রোববার বিকাল ৩টার দিকে হঠাৎ রাকিবুল হাসান খোকাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এরপর সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে ডিপ টিউবওয়েলে পানি নিতে আসা এক মহিলা হঠাৎ করে রাস্তার পাশে গর্তে তার লাশ ভাসতে দেখে। মহিলার ডাক চিৎকারে লোকজন ছুটে এসে খোকার লাশ উদ্ধার করে। সাথে সাথে এলাকায় রাকিবুল হাসানের অকাল মৃত্যুতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *