ঢাকাMonday , 28 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পরিষদের ৩২ কোটি ৭৮ লক্ষ ৫৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 June 2021, 21:42

নিজস্ব প্রতিনিধি:‘শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) বেলা ১২টায় জেলা পরিষদের সভা কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব’র সঞ্চালনায় এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

বাজেট সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মো. আল-ফেরদাউস আলফা, ডালিম কুমার ঘরামী, ওবায়দুর রহমান লাল্টু, মীর জাকির হোসেন, মাহফুজা সুলতানা রুবি, অ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, রোজিনা পারভীন, মো. মহিতুর রহমান, এম.এ হাকিম, কাজী নজরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. মতিয়ার রহমান, মো. নুরুজ্জামান, গোলাম মোস্তফা মুকুল ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ।

সাতক্ষীরা জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের ৩২ কোটি ৭৮ লক্ষ ৫৮ হাজার ৪৬ টাকা ৮০ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয় এবং ২০২১-২০২২ অর্থবছরের ২৮ কোটি ৩৯ লক্ষ ৮শ’২৯ টাকা ১৫ পয়সার সংশোধিত বাজেট ঘোষণা করা হয়। সম্ভাব্য আয় ধরা হয়েছে ৭ কোটি ১৬ লক্ষ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৬ লক্ষ টাকা। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট সভায় পরিষদের সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *