ঢাকাSunday , 27 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 June 2021, 22:05

মাগুরা (তালা) প্রতিনিধি: তালার মাগুরা ইউনিয়নের বলরামপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আমানউল্লাহ মালী (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।সে উপজেলার বলরামপুর গ্রামের বাবু মালীর ছেলে এবং বালিয়াদহ কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। রোববার (২৭ জুন ) দুপুর দেড়টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বলেন, ফলেয়া এলাকায় ড্রাগন ফলের বাগানের চাষাবাদ ও কর্মচারীর কাজ করতো মোঃ আমানুল্লাহ। রবিবার দুপুরে সেখানে বিদ্যুতের সাইড লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *