ঢাকাSunday , 27 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 June 2021, 21:32

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে উক্ত কর্মসূচী পালন করা হয়। স্থানীয় চাঁদনীমুখা এলাকায় আমরা উপক‚লবাসি’র ব্যাণারে উপক‚লের অসহায় শতাধিক নারী পুরুষ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

মাবনবন্ধনে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবি করা হয়। এতে বক্তব্য রাখেন শেখ আবু হাসান, খায়রুল ইসলাম মিলন, শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম নয়ন, ইউসুফ সাদিক প্রমুখ। এসময় এলাকার বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। বক্তারা বলেন, গাবুরা দ্বীপ ইউনিয়ন হওয়ায় এলাকার মানুষের সব সময় বাঁধভাঙা নিয়ে আতঙ্কে থাকতে হয়। আকাশে মেঘ দেখলে আতঙ্কে ঘুম হারাম হয়ে যায়।

সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসে গাবুরার বেড়িবাঁধগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এলাকার মানুষ খুবই দুর্ভোগের মধ্যে বসবাস করছে। অনেক মানুষ এখনও বাঁধের ওপর মানবেতর জীবন যাপন করছে। অনেকে জলবায়ু উদ্বাস্তু হয়ে অন্য এলাকায় চলে গেছে। তারা আর ফিরে আসছে না।

দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে উপকূলীয় ইউনিয়নগুলো। মানুষের কষ্টের সম্পদ কিছু দিন পর পর একেকটি দুর্যোগ এসে নিয়ে চলে যাচ্ছে। বাঁধের জন্য উপক‚লের মানুষকে এখনও আন্দোলন করতে হচ্ছে। আমরা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই। টেকসই বাঁধের দাবিতে বঙ্গবন্ধু কন্যার হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *