দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল: শোক
নিজস্ব প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের পিতা মিজানুর রহমান মিনু (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২৬ জুন) দুপুর ১টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করে। বিশিষ্ট চিত্রগ্রাফার মিজানুর রহমান মিনু দীর্ঘ দিন ধরে ব্রেন স্ট্রোক জনিত অসুস্থতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে পরকালে পাড়ি জমান। বাদ আসর জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এদিকে, মিজানুর রহমান মিনুর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন দেবহাটা প্রেসক্লাব ও উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দরা।

Leave a Reply