ঢাকাSaturday , 26 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অসুস্থ ব্যক্তির বাড়িতে খাদ্য নিয়ে হাজির তালার ইউএনও

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 June 2021, 21:35

তালা প্রতিনিধি: তালা ইউএনও অফিসের সাবেক মালি অসুস্থ তারাপদ দাস (৮৫) এর বাড়িতে ফল ও ত্রাণ নিয়ে হাজির হয়ে মানবতার দৃষ্টান্ত রাখলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান। শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মহান্দী গ্রামে যেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান অসুস্থ তারাপদ দাস’র শারীরিক খোঁজখবর নেন এবং তাকে নগদ দুই হাজার টাকা, ফল ও ত্রাণ সহায়তা প্রদান করেন।

এছাড়া তাৎক্ষনিকভাবে তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক ও অফিস সকহারী মো. মনিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। তারাপদ দাসের ছেলে সাগর দাস বলেন, ‘আমার বাবা অনেক দিন উপজেলা নির্বাহী অফিসে মালি হিসাবে কাজ করেছে।

তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। আজ আমার বাবাকে উপজেলা নির্বাহী অফিসার স্যার দেখতে এসেছেন এবং তার হাতে লাগানো গাছের ফলসহ আর্থিক সহায়তা করেছেন। এদিকে, অসুস্থ ও দরিদ্র তারাপদ দাসের বাড়িতে যেয়ে সার্বিক খোঁজ নেয়া সহ চিকিৎসার ব্যবস্থা করায় তালার সর্ব¯ত্মরের মানুষ উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসানকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *