ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ছয় নারীসহ আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে ৭ জন ও শহরের একটি বেসরকারি ক্লিনিকে একজন মারা গেছে। এনিয়ে গত চারদিনের ব্যবধানে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ৬জনসহ মোট ৩৪ জনের মুত্যু হলো। মৃতরা সকলেই জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ১৪ জুন থেকে ২৪ জুনের মধ্যে বিভিন্ন সময়ে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুন ভোর রাত ২টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১০টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। ২৪ জুন করেনা উপসর্গে ৯ জন, ২৩ জুন চারজন পজিটিভ সহ ৮ জন ও ২২ জুন একজন পজিটিভসহ মোট ৯ জন মারা যায়। এনিয়ে, জেলায় ২৪ জুন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৭ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ৩০২ জন। সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, একজন করোনা অক্রান্তসহ গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ (সমাকে) হাসপাতালে ৭ জন ও শহরের একটি বেসরকারি ক্লিনিকে একজনসহ মোট ৮জন মারা গেছে।
তিনি আরো জানান, শুক্রবার ২৫ জুন পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ (সমাকে) হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে মোট ৪০৭ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে সামেক হাসপাতালের ২৭০ জনের মধ্যে ২৬ জন করোনা পজিটিভ রোগী। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক কুদরত-ই-খোদা এসব মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ৭ জনের মধ্যে একজন করোনা ও বাকিরা সবাই উপসর্গ নিয়ে অসুস্থতার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের মৃতদেহ দাফনের জন্য বলা হয়েছে।
