ঢাকাThursday , 24 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১ মাসের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 June 2021, 22:12

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মহামারী করোনা ভাইরাস’র কারণে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৯টায় কাটিয়া লাল সবুজের পাঠশালা প্রাঙ্গণে হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল এ্যাকশন ডেভেলপমেন্ট (হেড) এর বাস্তবায়নে ও একশন এইড বাংলাদেশ’র সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে করোনায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের ঊর্ধ্বতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, মিল বাজার কমিটির সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্ট প্রমুখ। হিউম্যান রাইট অ্যান্ড ইনভায়রনমেন্টাল এ্যাকশন ডেভেলপমেন্ট (হেড) এর বাস্তবায়নে ও একশন এইড বাংলাদেশ’র সহযোগিতায় করোনাকালীন সময়ে অসহায় ও দুস্থ শতাধিক পরিবারকে ১ মাসের খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এসময় সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *