ঢাকাWednesday , 23 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 June 2021, 21:47

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহামুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিধান বর্মন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, কৃষক লীগের সদস্য সচিব হুমায়ুন কবির হিম, তাঁতী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ প্রমুুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *