ঢাকাWednesday , 23 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা উপসর্গে দেবহাটায় দুই জনের মৃত্যু


June 23, 2021 9:44 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার সখীপুর ইউনিয়নের কোঁড়া গ্রামের বাসিন্দা ও কোঁড়া আহ্ছানিয়া মিশনের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল বারী (৬৪) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নানিল্লাহি… রাজিউন)। গত ২ বছর আগে হজ্জে টাকা জমা দেয়ার পর ক্যান্সারে আক্রান্ত হওয়া স্ত্রীকে হারান তিনি। পরিবার সূত্রে জানায়, গত কয়েকদিন যাবৎ জ্বর ও হৃদরোগ সমস্যায় ভুগছিলেন তিনি। এমতাবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্টে নেগেটিভ আসলেও সেখানেই চিকিৎসাধীন অবস্থায় (২৩ জুন) বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, দেবহাটা উপজেলাধীন সখীপুরে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের স্টাফ ও দেবহাটা উপজেলা জাতীয় যুব সংহতির সহ-সভাপতি মামুন ইসলাম ওরফে মাওলা (৪৬) মৃত্যুবরণ করেছেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের ছেলে শামীম হোসেন জানান, গত ৩ দিন পূর্বে হঠাৎ সামান্য জ্বর আসে মামুন ইসলামের। বাড়ীতে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। কিন্তু ২০ জুন রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাত ১ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অক্সিজেন সরবরাহ চলমান অবস্থায় (২২জুন) রাত ১১ টার দিকে হঠাৎ অক্সিজেন লেভেল নেমে যায় এবং তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।