ঢাকাWednesday , 23 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনায় আক্রান্ত আরাফাত আলী: সুস্থতা কামনা


June 23, 2021 9:27 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক এমডি আরাফাত আলীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার (২৩ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত দুই দিন আগে সাংবাদিক আরাফাত আলী জ্বরে আক্রান্ত হন। এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করতে দেন। বুধবার তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি মৌতলার নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে সাংবাদিক আরাফাত আলীর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, তথ্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবলা আহমেদ, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, সাধারণ সদস্য আফজাল হোসেন, জামাল উদ্দিন, আব্দুল বারী, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, হাবিবুল্ল্যাহ বাহার ও শিমুল হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।