ঢাকাTuesday , 22 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 June 2021, 21:15

সালাউদ্দিন বাপ্পী শ্যামনগর : শ্যামনগরে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার হিসেবে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপির সৌজন্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২২ জুন মঙ্গলবার সকাল দশটার সময় উপজেলা সদরে সংসদ সদস্যের বাসভবনে এস এম জগলুল হায়দার এমপি সাহেবের পক্ষ থেকে শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহŸায়ক ও নকিপুর ক্রিকেট জায়ান্টের চেয়ারম্যান এমপি পুত্র এস এম সায়েদ বিন হায়দার রাজিব স্বাস্থ্য বিধি মেনে কর্মহীন অসহায় দুইশত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণের সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম আব্দুর রহমান বাবু উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিডিওইউথ টিমের পরিচালক গাজী আল ইমরান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস,নকিপুর ক্রিকেট জায়ান্টের ভাইস চেয়ারম্যান এস এম ফেরদাউস হায়দার, সমাজ সেবক সাংবাদিক মোহাম্মদ আলি, আব্দুল আলিম, মিলন, হাসান প্রমুখ এসময় নি¤œ আয়ের দুই শত পরিবারের মাঝে চাল ডাল আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *