ঢাকাTuesday , 22 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় র‌্যাবের পৃথক অভিযানে পলাতক আসামী ও মাদকসহ গ্রেপ্তার ৩

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 June 2021, 20:40

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় র‌্যাবের পৃথক অভিযানে সোমবার রাতে ১ জন পলাতক আসামী ও ফেন্সিডিল গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০ বোতল ফেন্সিডিল ও ৯৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন উক্ত অভিযানে নেতৃত্ব দেন। আটককৃতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের মৃত. শহিদুল গাজীর ছেলে মো. শরিফুল ইসলাম (২৪), শ্যামনগরের কুলতলী এলাকার আক্কাসের ছেলে মো. আমজাদ হোসেন (৪৫) ও খুলনা জেলার দাকোপ থানার বাদলাবুনিয়া গ্রামের মো. আব্দুল মালেক শেখ এর ছেলে মো. মেহেদী শেখ (২২)।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী সদর দপ্তর সূত্র জানায়, সোমবার রাত ৯টা ১৫ মিনিটের সময় দেবহাটা থানার বহেরা গ্রামের মো. শরিফুল ইসলামের মুদি দোকানের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ শরিফুল ইসলামকে আটক করে র‌্যাব সদস্যরা। এদিকে অপর এক অভিযানে রাত সাড়ে ৯টার দিকে শ্যামনগর থানার কুলতলী এলাকায় অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে আটক করা হয়। আমজাদ বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিআর-১০৯/১৯ নং মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। অপরদিকে রাত ১০ টা ২০ মিনিটের সময় এক অভিযানে সাতক্ষীরা সদর থানার বাবুলিয়া জে এস মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে ৯৮০ গ্রাম গাঁজাসহ মেহেদী শেখ কে আটক করা হয়। আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মো. শরিফুল ইসলাম ও মো. আব্দুল মালেক শেখ এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *