বুধহাটায় সড়কের উপর পড়ে থাকা বটবৃক্ষ ৩ দিনেও সরানো হয়নি
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির বুধহাটা টু পাইথালী সড়কে উপড়ে পড়া দু’শতাধিক বছরের বৃহদাকৃত্রির বটবৃক্ষ গত ৩দিনেও অপসারণ করা হয়নি। ফলে সড়ক বন্ধ হয়ে থাকায় চরম বিপত্তিতে রয়েছে এলাকাবাসী। বাধ্য হয়ে গাছ ফ্রি উল্টো ১০ হাজার টাকা দিতে হবে এমন চুক্তিতে গাছ কেটে সরানোর চুক্তি করা হচ্ছে বলে জানাগেছে।
শনিবার (১৯ জুন) সকাল ১০ টার বটবৃক্ষটি সড়কের উপর উপড়ে পড়লে সড়কটি বন্ধ হয়ে যায়। সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে উপস্থিত হলেও গাছ না সরিয়ে ফিরে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, জেলা পরিষদকে অবহিত করা হলেও কেউ গাছ সরাতে আসেননি। ফলে গত ৩ দিন সড়ক দিয়ে সকল যানবাহন চলাচল ও পথচারী চলাচল বন্ধ হয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন বলেন, তিনি অসুস্থ। জ্বর আক্রান্ত হয়ে গৃহেই রয়েছেন। বিষয়টি দেখার সুযোগ আমার হয়নি।
বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক বলেন, আমি ফরেষ্ট অফিস, ইউএনও, জেলা পরিষদের সাথে বারবার যোগাযোগ করেছি। ফরেস্ট অফিস পারবেনা। ইউএনও মহোদয় জ্বরে আক্রান্ত থাকায় আসতে পারছেন না। জেলা পরিষদকে বলা হলে তাদের পক্ষে সম্ভব নয়, যেভাবে পারেন গাছ সরানোর ব্যবস্থা নিতে পারেন বলে জানিয়ে দিয়েছে।
এরপর আমি বিভিন্ন জনের সাথে যোগাযোগ করি, ্একজন গাছ কেটে নেওয়ার জন্য ৪০০০০ টাকা দিতে হবে (গাছ ফ্রি), অপর জনের সাথে যোগাযোগ করলে গাছ ফ্রি, কেটে সরিয়ে নিতে ২০ হাজার টাকা দিতে হবে বলে দাবী করে। তখন উপায়হীন হয়ে পড়ি। সবশেষ একজনের সাথে চুক্তি করেছি, সে গাছ কেটে নিয়ে যাবে, গাছ কাটার খরচ বাবদ ১০ হাজার টাকা দিতে হবে। সড়ক পরিস্কার করার দরকার, অন্য কোন অপসন না পাওয়ায় শেষোক্তজনকে ১০ হাজার টাকা দিতে রাজি হয়েছি। দেখি সে হয়তো মঙ্গলবার সকালে গাছ কেটে নিতে পারে।

Leave a Reply