ঢাকাMonday , 21 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে প্রতিবন্ধী সুবিধাভোগীদের লিংকেজ বিষয়ক সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 June 2021, 21:58

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে প্রতিবন্ধী সুবিধাভোগীদের লিংকেজ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুন) বেলা ১২ টার দিকে উপজেলার কৃষি কর্মকর্তার কার্যালয়ে বেসরকারি সংস্থা ডিআরআরএ’র বাস্তবায়নে লিলিয়ানা ফন্ডস্ এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। ডিআরআরএ’র এডিএম (ফিনান্স) তরুণ সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ইকবাল আহম্মেদ।

বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি অফিসার জিএম আল-মামুন, প্রতিবন্ধী সুবিধাভোগী মোস্তাফিজুর রহমান, ডিআরআরএ’র এপিটি প্রতাব কুমার পাল ও রুহুল আমিন। এসময় কৃষিতে প্রতিবন্ধীদের ভূমিকা এবং তাদের অবদান তুলে ধরেন বক্তারা। এছাড়া প্রতিবন্ধীরা যাতে কৃষি অফিসের সাথে সরাসরি যোগাযোগ করে সরকারের বিভিন্ন সেবা গ্রহন করতে পারে সে ব্যাপারেও আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *