জেলা প্রশাসককে রাইচ মিল মালিক সমিতির বিদায় সংবর্ধনা
মাহফিজুল ইসলাম আককাজ: আক্কাজ সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির পক্ষ থেকে বদলিজনিত কারণে বিদায়ি জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২১ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ও সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির নেতৃবৃন্দ বিদায়ি জেলা প্রশাসককে শুভকামনা জানিয়ে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সহ সভাপতি প্রভাষক মো. কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল কুমার সাহ, অর্থ সম্পাদক -মো. ইসমাইল হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply