ঢাকাSunday , 20 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রউফুন নাহার আমাদের মাঝে আর নেই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 June 2021, 21:48

সাতক্ষীরা সদর উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের মরহুম মো: শাহাবুদ্দিন সরদারের স্ত্রী রউফুন নাহার আমাদের মাঝে আর নেই। আজ সকাল ৮ টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনি:শ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহে——রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। রোববার রাত ৮ টায় জানাজার নামাজ শেষে ভালুকাচাঁদপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমা রউফুন নাহার একজন রত্মাগর্ভা ছিলেন।

ছিলেন জীবন সংগ্রামী একজন সফল মা। বড় ছেলে সায়কুল বারী মেরিন চীফ ইঞ্জিনিয়ার (বর্তমানে জাহাজে অবস্থান করছেন, আগামী কাল তার বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে ), মেজ ছেলে সাদিকুল বারী জাহাজের ক্যাপ্টেন, ছোট ছেলে শরিফুল বারী এজকন ব্যাংকার। বড় মেয়ে শামিম আরা গৃহিনী, আর ছোট মেয়ে শাহিন আরা কুমিরা মহিলা কলেজে অধ্যাপনা করেন। মেজ ছেলে সাদিকুল বারী জানান, আম্মা দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন। নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি পায়ে অপারেশ করা হয়। তিনি পরিবারের পক্ষ থেকে মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *