ঢাকাSunday , 20 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ বাসগৃহ প্রদানের উদ্বোধনি অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 June 2021, 21:29

নিজস্ব প্রতিনিধি: “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই ¯েøাগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভার্চুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে এই গৃহ হস্তান্তর উদ্বোধনি অনুষ্ঠানে যোগ দিয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে এ উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানজিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা, এনডিসি আজহার আলী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর প্রমুখ। অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলায় ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যালয় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সাতক্ষীরা জেলায় ৬৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হচ্ছে। একযোগে সাতক্ষীরা জেলাসহ সারা দেশে মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে দেশের মোট ৫৩ হাজার তিনশ’ ৪০টি ভূমিহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহহীনদের বাড়ি প্রদান কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে ভূমিহীন পরিবারগুলো তাদের কাক্সিক্ষত স্বপ্নের বাড়ি পাচ্ছেন। বিশ্বে এই দ্বিতীয় বারের মতো ভূমিহীন ও গৃহহীন পরিবাগুলোর মধ্যে একই সঙ্গে এই বিপুল সংখ্যক গৃহ হস্তন্তর করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গৃহহীন মানুষের সমস্যা মোকাবেলায় কীভাবে এগিয়ে যাচ্ছে এটি তার ইঙ্গিত দেয়। এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *