ঢাকাSaturday , 19 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মা-ছেলে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 June 2021, 21:45

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় রোজিনা খাতুন (৪৮) ও ফারুক হোসেন (৩৬) নামের এক মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এএসআই রশিদুল ইসলাম ও এএসআই সোহেল উদ্দীনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রোজিনা খাতুন উপজেলার বহেরা পাটনীপাড়া এলাকার শাহজান আলীর স্ত্রী এবং ফারুক হোসেন তার ছেলে। গ্রেপ্তারকৃত মা-ছেলে উভয়েই জিআর ১১৪/১৬ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। এলাকাবাসী জানায়, বিগত ৫/৬ বছর আগে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল কুলিয়া ইউনিয়নটি। সেসময়ে ফারুক হোসেন, তার ছোট ভাই মিলন, বাবা শাহজান আলী ও মা রোজিনা খাতুন প্রত্যেকেই মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল।

আইন-শৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে একাধিকবার গ্রেপ্তারসহ তাদের পরিবারের প্রায় প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও ছিল। কিন্তু বিগত কয়েক বছর এ পরিবারটি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে মাদক ব্যবসা পরিহার করে। সেই থেকে মাহিন্দ্রা চালিয়ে পরিবারের ভরনপোষন ও পূর্বের মামলার খরচ যুগিয়ে আসছিল ফারুক হোসেন। এরইমধ্যে পূর্বের একটি মামলায় ফারুক ও তার মায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে শনিবার ভোররাতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে ফারুক হোসেন ও তার মাকে গ্রেপ্তার করে বিচারার্থে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *