আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষা ও সচেতনতার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে পৃথক দুইটি মামলায় ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্বাস্থ্য বিধি ও সরকারি নিয়ম অমান্য করে দোকান খুলে রাখার অপরাধে আশাশুনি বাজারের ব্যবসায়ী আব্দুল মজিদকে ১০০০ টাকা ও জাহিদুল ইসলাম খোকনকে ১০০০ টাকা মুজিবর ধনীর ছেলে গোলাম মোস্তফাকে ৫০০ টাকা মোট ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় তিনি সরকারি দিক নির্দেশনা মেনে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করেন।এসময় উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
