ঢাকাFriday , 28 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছে আশাশুনি থানা পুলিশ

admin
September 28, 2018 10:41 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করেছে আশশুনি থানা পুলিশ।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ নিজ অফিস কক্ষে কেক কাটার আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আজিজুর রহমান, সাংসদ প্রতিনিধি শম্ভুনাথ মন্ডল, এসআই হাসানুজ্জমান, প্রদীপ কুমার সানা, নয়ন চৌধুরী, ইমাইল হোসেন, সঞ্জীব সমাদ্দার, মঞ্জুরুল হাসান, এএসআই ফারহানা, আনিছুর রহমান, মাহাবুব হোসেন, শাহজামাল, ফেরদৌস হোসেন, সরজিত কুমার, মোকাদ্দেছ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা এসএম হুমায়ন কবীর সুমন প্রমুখ।
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ওসি বিপ্লব কুমার নাথ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। সাড়ে সাত লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি বিশ্বে মানবতার জননী হিসেবে আখ্যায়িত হয়েছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ পুলিশ আজ আধুনিক সেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা তার দীর্ঘায়ু কামনা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।