ঢাকাThursday , 17 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 June 2021, 20:50

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে আজমিরা খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের প্রবাজপুর গ্রামের আমিনুল মোল্লার স্ত্রী ও একই ইউনিয়নের ছনকা গ্রামের শেখ আফজাল হোসেনের মেয়ে। নিহত গৃহবধূর পিতা জানান, গত ১ বছর আগে পারিবারিকভাবে চা বিক্রেতা আমিনুল মোল্লার সাথে তার মেয়ে আজমিরা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে জামাতা বাহির থেকে মাদক সেবন করে এসে মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। গত কয়েক দিন আগেও মেয়ে আজমিরা খাতুনকে নির্যাতন করে জামাতা আমিনুল। ওই নির্যাতন সহ্য করতে না পেরে আজমিরা বাবার বাড়িতে চলে আসে।

পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিরা শালিস মিমাংসার মাধ্যমে আজমিরাকে স্বামীর বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। এরপর বুধবার রাতে পরিকল্পিতভাবে মেয়ে আজমিরাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে জামাতা আমিনুল পালিয়ে যায় বলে জানান তিনি। থানার উপ-পরিদর্শক সিহাবুল ইসলাম জানান, খবর পেয়ে রাত ১২ টার দিকে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পান।

এরপর মৃতদেহ নামিয়ে সুরোতহাল রিপোর্ট তৈরি করেন। নিহত গৃহবধূর শরীরের দুই জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। নিহত গৃহবধূর স্বামী পলাতক রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *