ঢাকাWednesday , 16 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা স্বেচ্ছাসেবকলীগ সম্পাদকের পিতার দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 June 2021, 22:09

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা মীর মোস্তাক আলীর পিতা মীর মুনজুর আলী গত কাল রাত সাড়ে ৮ টায় বার্ধক্যজনিত কারনে শহরের সুলতানপুরস্থ তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি-রাজিউন)। বুধবার বাদ জোহর সুলতানপুর ক্লাব মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটু, স্থানীয় কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা খালিদ হাসান নয়ন, সহ জেলা আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ,তাঁতীলীগসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।বুধবার সকালে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক মীর মুনজুর আলী কে শেষ বারের মত দেখতে তার বাড়ি যান। এসময় অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, সহসভাপতি এড.সাইদুজ্জামান জিকো (এপিপি), প্রকৌশলী মফিজুর রহমান ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক রনি, সহ-দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, সদর উপজেলায় সভাপতি এ্যাড. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর শাখায় সভাপতি শেখ জাহাঙ্গীর কবীর, সাধারণ সম্পাদক শেখ জিয়াউল হক বনি, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, শাহাজাদা,সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, তুহিন, যুবনেতা ইকবাল হোসেন, নাইম হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের হাবিবুর রহমান হাবিব প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *