কেয়ারগাতি বেড়ী বাঁধ নির্মাণে কচ্ছপ গতি
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বড়দলের কেয়ারগাতিতে পাউবো’র বেড়ী বাঁধ ভেঙে ও জরাজীর্ণ হয়ে এলাকাকে বারবার প্লাবিত করা ও ঝুঁকিতে থাকলেও বাঁধ রক্ষার কোন গতি হয়নি। কেয়ারগাতী খেয়াঘাট সংলগ্ন ওয়াপদা বাঁধ ভাঙ্গন বছরের পর বছর চলে আসছে। এলাকার মানুষ নির্ঘুম দিন-রাত যাপন ও মহা বিপদ মাথায় নিয়ে বসবাস করে আসছে। এবছর আম্পান ও ইয়াশ এর তান্ডব ও প্রভাবে বাঁধটি উপচে ও ভেঙে এলাকা প্লাবিত হয়। এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষা করলেও বাঁধ এতটা ছোট ও জীর্ণশীর্ণ হয়ে পড়েছে যে, যে কোন তিথিতে নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধ উপচে বা ভেঙে এলাকা প্লাবিত হতে পারে। পত্রপত্রিকায় অসংখ্যবার রিপোর্ট হলেও অজ্ঞাত কারনে স্থায়ীভাবে বাঁধ রক্ষার কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি। জরুরী ভাবে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply