ড্রীম লাইটারের উদ্যোগে ত্রান পেল প্রতাপনগরের মানুষ
প্রেস বিজ্ঞপ্তি : বৈশিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ও সমুদ্র গর্ভে ভূ-পৃষ্ঠেরে উচ্চতা বৃদ্ধির কারনে উপকুলবর্তী অঞ্চল প্লাবনের হুমকির মুখে। সাধারন মানুষ স্বাভাবিক জীবন যাপনে সারাক্ষন উৎকন্ঠিত। এর মাঝে সম্প্রতি ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল জলস্রোতে নাজুক বেড়ীবাঁধ ভেঙে জলবন্ধী উপকুলীয় অঞ্চলের অগনিত মানুষ। মহল্লায় মহল্লায় প্লাবিত পানিতে বিদ্ধস্থ অসংখ্য কাঁচা ঘরবাড়ী। গৃহহারা মানুষের দুর্দশার অন্ত নেই। নেই খাদ্যের সংস্থান । আছে হাজারো মানুষের আহাজারী। দিশেহারা বিপর্যস্ত মানুষ মানবেতর জীবন যাপন করছে। এই সংকট মূহুর্তে সহায়তার হাত বাড়িয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা “ড্রীম লাইটার”। ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও স্বাস্থ্য সুরক্ষার উপকরন বিতরণ অব্যাহত রেখেছে সংস্থাটি।এরই ধারাবাহিকতায় আজ ১০ জুন সাতক্ষীরা জেলাধীন আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বৈরী আবহাওয়ার মাঝে প্রতিকুল পরিবেশে করোনা বিধী মেনে দুস্থ মানুষের মাঝে ত্রান বিতরণ করেছে “ড্রীম লাইটার”

Leave a Reply