ঢাকাSunday , 6 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লকডাউন বাস্তবায়নে নিজেই মাঠে নামলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান


June 6, 2021 9:45 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সাধারণ মানুষের সুরক্ষায় লকডাউন বাস্তবায়নে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নিজেই মাঠে নেমেছেন। সাধারণ মানুষকে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে না আসার আহ্বান জানাচ্ছেন। স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহারেও উৎসাহিত করছেন। জেলার ৮টি থানার পুলিশি কার্যক্রম মনিটরিং ও লকডাউন পরিস্থিতি পরিদর্শন করছেন। সার্বক্ষণিক নজর রাখছেন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর। লকডাউনের দ্বিতীয় দিনে তিনি সাতক্ষীরার দেবহাটা এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, গণমানুষকে আরো সচেতন হতে হবে। এখনও প্রয়োজনে-অপ্রয়োজনে অনেকেই বের হচ্ছেন। কঠোর অবস্থানে জেলা পুলিশ। বেআইনিভাবে চলাফেরার জন্য মামলা, জরিমানা এবং গাড়ি জব্দ করা হচ্ছে। লকডাউন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।