ঢাকাSaturday , 5 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ থানার ওসি জেলার শ্রেষ্ঠ হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 June 2021, 21:37

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কালিগঞ্জ থানার মোহাম্মদ গোলাম মোস্তফা মনোনিত হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে ওসির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সহকারী কমান্ডার খান আহছানউল্ল্যাহ, সাংগঠনিক কমান্ডার অজিহার রহমানসহ সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় ওসি গোলাম মোস্তফা বলেন, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণকরতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি মানুষকে সেবা প্রদানের জন্য এই পেশায় এসেছি। কোন অপশক্তির কাছে মাথা নত করব না।

আমার অফিস সবসময় সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। আমি কোন দালালকে থানা এলাকায় দেখতে চাই না বলে জানান তিনি। প্রসঙ্গত: গত ২ মে কালিগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদান করেন মোহাম্মদ গোলাম মোস্তফা। আইন শৃঙ্খলা রক্ষায় ব্যক্তিগত কর্মদক্ষতা মূল্যয়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতিস্বরুপ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হয়েছেন। গত বুধবার (২ জুন) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মাসব্যাপি সাফল্যপূর্ণ কাজের জন্য জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তাকে মনোনীত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *