ঢাকাSaturday , 5 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় লকডাউন বাস্তবায়নে পুলিশের বিশেষ অভিযান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 June 2021, 20:55

দেবহাটা ব্যুরো ঃ দেবহাটার লকডাউন বাস্তবায়নে দেবহাটা পুলিশ গাজীরহাট, সখিপুর, পারুলিয়া, কুলিয়া বাজার গুলিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। দেবহাটা থানা সিনিয়র সহকারী পুলিশ সুপার এস, এম জামিল আহম্মেদ ও দেবহাটা থানার অফিসারর্স ইনচার্জ বিপ্লব কুমার শাহার নেতৃত্বে গতকাল ৫ই জুন, শনিবার সকাল ১১-৩০মিনিটে পুলিশের একটি দল লকডাউনে বাজার গুলিতে খোলা দোকান বন্ধের এ অভিযান পরিচালনা করেন। এছাড়া মহেন্দ্রা, ইজি বাইক, প্রাইভেটকার গতি রোধ করে গাড়ী আটকে দেন। এ সময় রাস্তার ধারে অসংখ্য পথচারী আটকে পড়ে। দেবহাটা থানার অফিসার্স ইনচার্জ মাইকিং করে জনগণকে বাজার পরিহার করে বাড়িতে অবস্থান করার আহŸান জানান।

সাথে সাথে সরকারী নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করেন। পুলিশের এ অভিযান কালে মুহুর্তের মধ্যে বাজার গুলি ফাঁকা হয়ে যায় এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। উল্লেখ্য এর আগে দেবহাটার বাজারগুলিতে অবস্থিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়ীরা খুলে রেখে বেঁচাকেনা করতে দেখা গেছে। পুলিশের এ অভিযানে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল। সবাই আশাকরে পুলিশ যদি এভাবে অভিযান পরিচালনা করে তাহলে জনগণকে ঘরে রাখা সম্ভাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *