ঢাকাFriday , 28 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিশুদের নিয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

admin ঢাকা
আপডেট: 28 September 2018, 21:54

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতায়ু ও সুস্থতা কামনা করে তাঁর ৭২তম জন্মদিন পালন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজন করে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।
শিশুদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়াক আবু রায়হান তিতুর সভাপতিত্বে ও সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতির সঞ্চালনায় প্রাণবন্ত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ। বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর কৃষক লীগের আহবায়ক সামছুজ্জামান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগাঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আসিফ শাহাবাজ খাঁ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক রিয়াজুল ইসলাম, তালা উপজেলা আহবায়ক জাহিদুর রহমানসহ প্রমুখ। প্রাণোচ্ছ্বাস পরিবেশে অতিথিবৃন্দ শিশুদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন। তার আগে আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনার জীবন ও আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা শেখ হাসিনার নেতৃত্বে আগামীর উন্নত বাংলাদেশ গড়ার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *