ঢাকাThursday , 3 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় করোনা উপসর্গে দুই জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 June 2021, 22:09

ডেস্ক রিপোর্ট: করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। করোনার উপসর্গে মারা যাওয়া দুই ব্যক্তি হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত সানা উল্লাহ’র ছেলে দ্বীন ইসলাম (৬০) ও সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের মৃত আইন উদ্দীনের ছেলে লিয়াকত আলী (৭৫) ।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে গত ৩০ মে দ্বীন ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। এদিকে, ভাইরাসটির উপসর্গ নিয়ে গত ২ জুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন লিয়াকত আলী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনিও মারা যান। এনিয়ে, করোনার উপসর্গ নিয়ে ৩ জুন পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ২১২ জন। আর ভারাসটিতে আক্রান্ত জেলায় মারা গেছেন মোট ৪৭ জন। এছাড়া জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯৮ জন। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই দুই ব্যক্তির মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *