ঢাকাWednesday , 2 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় করোনা সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ


June 2, 2021 10:58 pm
Link Copied!

নলতা প্রতিনিধি: করোনা বিষয়ে সচেতন করতে নলতায় প্রচার প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল ২ জুন সকালে নলতা ইউনিয়নের নলতা হাটখোলা ও নলতা মোবারক নগর বাজারে করোনা এক্সপার্ট টিম ও নলতা ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবকরা এ সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করে। ৬নং নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমানের নেতৃত্বে নলতা ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের টিম লিডার মো. আবু হাসান ও তার সদস্যদের নিয়ে, ইউপি সচিব মো. কামরুল হাসান ,ইউপি সদস্য মো. আশরাফ আলী , মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও করোনা এক্সপার্ট টিম এর সদস্য মো. আজহারুল ইসলাম , করোনা এক্সপার্ট টিম এর সদস্য মো. রিপন হোসেন , রাকিব ,রবিউল ইসলাম, সংবাদকর্মী আবু রায়হান সেলিম হোসেন সানা ও নলতা ইউনিয়নের গ্রামপুলিশ সহ অন্যান্যরা দিনভর প্রচার প্রচারণা চালান। মেগাফোনের মাধ্যমে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলামের প্রেরিত করোনা সচেতনতামূলক প্রচার করা হয় এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।