ঢাকাFriday , 28 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাভায় আওয়ামী লীগ ও যুবলীগের অফিস উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 28 September 2018, 21:49

জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের উত্তর গাভায় ফিতা কেটে দলের অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন নবী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। বিশেষ অতিথি ছিলেন, ফিংড়ী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর কবির বকুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *