জেলার শ্রেষ্ঠ ওসি গোলাম মোস্তফা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন কালিগঞ্জ থানার মোহাম্মদ গোলাম মোস্তফা। আইন শৃঙ্খলা রক্ষায় ব্যক্তিগত কর্মদক্ষতা মূল্যয়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতিস্বরুপ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হয়েছেন তিনি। বুধবার (২ জুন) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মাসব্যাপি সাফল্যপূর্ণ কাজের জন্য জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করা হয় তাকে। ভালো কাজের জন্য চৌকস অফিসার এবং ফোর্সদের পুরস্কার প্রদানকালে তাকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএমবার)। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ।

Leave a Reply