ঢাকাTuesday , 1 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় করোনা প্রতিরোধে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 June 2021, 22:25

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় করোনা প্রতিরোধে সীমান্তে অবৈধ পারাপার বন্ধ ও মানুষকে সচেতন করতে প্রচার অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৭,৮,৯, নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধ ক্যাম্পইন শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সফিউল বশার, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু শরৎচন্দ্র ঘোষ, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, নুরুজ্জামান সরদার, মিজানুর রহমান, আবুল খায়ের তারু সহ এলাকাবাসী। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। এছাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজার, মোড়ে জনসমাগম এড়াতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার। এসময় মাস্ক না পড়ার অপরাধে বিভিন্ন ব্যক্তিতে সর্ব মোট ২ হাজার ৫ শত টাকা জরিমানা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *