Sunday, 6 September 2026

অপশক্তির কাছে মাথা নত করব না: ওসি মোস্তফা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 June 2021, 22:20

নিজস্ব প্রতিনিধি: আমি সাংবাদিকদের সাথে মিলেমিশে কাজ করতে চাই। সাংবাদিক এবং পুলিশ একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ সহায়ক এবং পরিপূরক। আমার চাকরি জীবনে যেখানেই চাকরি করেছি সাংবাদিকদের সাথেই সবসময় সু-সম্পর্ক ছিলো। কালিগঞ্জ থানায় মাত্র ১ মাস আগে যোগদান করেছি। আমি আপনাদের কাছে আশা করবো আপনারা আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমি কোন অপশক্তির কাছে মাথা নত করবো না, তার কারণ আমি জনগণকে সেবা দিতেই এই পেশায় এসেছি। আগের চাইতে সেবা বেশি দিতে না পারলে থানা ছেড়ে চলে যাবো। মঙ্গলবার (১ জুন) সকাল ১১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্য প্রদানকালে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি কোন চাঁদাবাজকে থানা এলাকায় দেখতে চাই না। থানায় এখন মামলা বা জিডি করতে টাকা লাগে না। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই দালাল মুক্ত কালিগঞ্জ গড়তে যা যা করনীয় তাই করবো। যে কোন ভুক্তভোগী সরাসরি আমার সাথে দেখা করবেন আমি আপনাদের সেবা দিবো ইনশাআল্লাহ।

থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী (সফু), সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, দপ্তর সম্পাদক আরাফাত আলী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংবাদিক আশেক মেহেদী, হাফিজুর রহমান, আহম্মাদ উল্ল্যাহ বাচ্চু, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, হাবিবুল্ল্যাহ বাহার, শিমুল হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সভা শেষে অফিসার ইনচার্জ সকল সাংবাদিকদের একটি করে কলম উপহার দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *